পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে টুইটারের সিইও ইলন মাস্ক

১ নভেম্বর, ২০২২ ১৫:২০  
সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারের একক কর্তৃত্ব এখন ইলন মাস্কের হাতে। দায়িত্ব নেয়ার কয়েক দিনের মধ্যেই ভেঙে দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এখন থেকে টেসলা প্রধানই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন। রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, বিক্রি হওয়ার আগে টুইটারের বোর্ডে নয়জন পরিচালক ছিলেন। এখন তাদের কেউ ওই বোর্ডে নেই। শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত হওয়া প্রসঙ্গে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে এক টুইটে বিস্তারিত উল্লেখ না করে মাস্ক জানান, এটি একটি ‘সাময়িক’ ব্যবস্থা। ধারণা করা হচ্ছে, টুইটারের মডারেশন নীতিমালা শিথিল করতে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি আলোচনায় এসেছে। উল্লেখ্য, টুইটারে কেনার সাথে সাথেই কোম্পানির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন মাস্ক। এর মধ্যে রয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল ও আইন-নীতিমালাবিষয়ক প্রধান বিজয়া গাড্ডে। ডিবিটেক/বিএমটি